1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ )প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে ।  এ ঘটনায় জিজ্ঞাসাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।

শুক্রবার, ২০ জুন দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ উপজেলার চরফরাদী ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী।

জানা গেছে, মাস তিনেক আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ। কিছুদিন আগে হাবিবুল্লার ছেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের হেলাল ও তার ভাগনে মুখলেছ গং।

এক পর্যায়ে প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হন হাবিবুল্লাহ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোবারক হোসেন বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং