1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন,সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

‎কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে দলিল লেখক  সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার, ১৫ জুন সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে।

‎নির্বাচনে সভাপতি পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির (সরকার)।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান পেয়েছেন ১৩ ভোট। অপরদিকে,সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সুমন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান দু জনেই  বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছন হাজী সুলাইয়মান সরকার,হাবিবুর রহমান,হাবিবউল্লাহ কারার,  হাসিম উদ্দিন ও জহিরুল ইসলাম।

‎এ নির্বাচনে মোট ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার সাব-রেজিস্টার মো.নাজমুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

‎‎নির্বাচনে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন হাজী সুলাইমান সরকার। তিনি জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিকে হোসেনপুর উপজেলা  বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং