কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৫ জুন সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির (সরকার)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান পেয়েছেন ১৩ ভোট। অপরদিকে,সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সুমন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান দু জনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছন হাজী সুলাইয়মান সরকার,হাবিবুর রহমান,হাবিবউল্লাহ কারার, হাসিম উদ্দিন ও জহিরুল ইসলাম।
এ নির্বাচনে মোট ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার সাব-রেজিস্টার মো.নাজমুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন হাজী সুলাইমান সরকার। তিনি জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিকে হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।