1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নান্দাইলে অটোস্ট্যান্ড নিয়ে দু-পক্ষের সংঘর্ষ,  ইটপাটকেল নিক্ষেপ, আহত ৬

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর বাজার অটোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

শুক্রবার, ১৩ জুন সকাল ১১টায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের কানাইরামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কানাইরামপুরে গাড়ির যানযটের বিতর্ককে কেন্দ্র করে কানাইরামপুর হাইওয়ে রোডের পাশে উওরপালার ও দত্তপুর দুই গ্রামবাসীর মাঝে এ সংঘর্ষ হয়। দু-পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এছাড়া ইটপাটকেলও নিক্ষেপ করে দুই পক্ষের লোকজন। সংঘর্ষের কারণে মহাসড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কানাইরামপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ ঘটনায় দু-পক্ষের সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের নাম এখনও সুনিশ্চিত করা যায়নি।

সরেজমিন পরির্দশনে জানা গেছে, গত বুধবার (১১ জুন) ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইয়ূব আলী কর্তৃক স্বাক্ষরিত নান্দাইল উপজেলার কানুরামপুর পরিবহন পরিচালনা রোড কমিটি হিসাবে ২৯ সদস্যের একটি কমিটি অনুমোদন দেয়। এতে স্থানীয় ১০ জনকে উপদেষ্টা, জাকিয়ারা হোসেন ভূইয়াকে আহ্বায়ক, আসাদুজ্জামান তারা, আলমগীর হোসেন, শফিক মিয়া ও আবু ফজলকে যুগ্ম আহ্বায়ক এবং ৫জন কর্মকর্তা ও ৯জনকে সদস্য করা হয়। কিন্তু উক্ত কমিটি গঠনের পর থেকেই কানুরামপুর এলাকার উত্তর পালাহার ও দত্তপুর ওই দুইগ্রামবাসীর মধ্যে কমিটির সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই কমিটিতে আধিপত্য বিস্তার চায় উভয় পক্ষের লোকজন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ টিম ও সেনবাহিনীর সার্জেন্ট জাহিদের নেতৃত্বে আরও একটি টহল টিম ঘটনাস্থল পরির্দশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং