1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ আটক ১

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার, ২৬ মে  ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উজ্জ্বল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী ‘শ্যামল ছায়া’পরিবহনে উঠে ঈশ্বরগঞ্জ আসে। একই বাসে থাকা অপর এক যাত্রী হাসান (২৮) নামের এক যুবক ও তার সাথে নেমে তাকে মহাসড়কের পাশে চা স্টলে আটকে রাখে। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইয়াবা সহ উজ্জ্বলকে থানায় নিয়ে যায়। থানায় উজ্জ্বলের কাছ থেকে উদ্ধারকৃত প্যাকেট খুলে গণনা করে ৭৭৬ পিস ইয়াবা পাওয়া যায়। থানায় জিজ্ঞাসাবাদের সময় উজ্জ্বল জানায় দীর্ঘদিন ধরে সে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা এনে ঈশ্বরগঞ্জে ত্রিশালের এক পার্টির কাছে অর্থের বিনিময়ে হাত বদল করে আসছিল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “ধৃত যুবকের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যের ভিত্তিতে মাদকচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং