1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলায় বাবার অটোরিকসায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার, ১৮ মে রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রকি (১২) ওই গ্রামের অটোরিকসাচালক কামাল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত আটোরিকসা চালক কামাল মিয়া রাতে বাড়ি ফিরলে ছেলে অটোরিকসায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং