1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নেত্রকোনার মাজু হত্যা মামলার এজহারভূক্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলার মদন উপজেলার মাজহারুল ইসলাম মাজু (৩৪) হত্যা মামলার এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার সকরেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার রতন ফকির (৪৫), নেত্রকোনা জেলার মদন উপজেলার মাহড়া ফকির বাড়ি এলাকার মৃত মিজাজ আলীর ছেলে ও মামলার ৩ নম্বর আসামি।

রবিবার, ১১ মে বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নেত্রকোনা জেলা কেন্দুয়া বাদে কেন্দুয়া,দুলাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভিকটিমের সাথে আসামিগণের পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২৯ মার্চ  রাত অনুমান ৯টার দিকে বাদির বড় ভাই মাজহারুল ইসলাম মাজু (৩৪) সিংহের বাজার থেকে নিজ বাড়ির সন্নিকটে কাঁচা রাস্তায় আসা মাত্রই আসামিগণ পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মাজহারুল ইসলাম মাজুর উপর অতর্কিত হামলা করে তাকে মারাত্মক জখম করে। এরপর ৪ মার্চ সকাল অনুমান সোয়া ৮টার কিছু আগে  ভিকটিম মাজহারুল ইসলাম মাজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আজিজুল ফকির বাদি হয়ে নেত্রকোনা মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং