1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে চারশতাধিক ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে রাজিবুল করিম অন্তু(২৪) করিমগঞ্জ উপজেলার উত্তর গনেশপুর এলাকার মো. আলমগীর ফকিরের ছেলে ও আরিফুজ্জামান তাসনিম(২০) একই উপজেলার নিয়ামতপুর উপজেলার আসাদুজ্জামান রঞ্জনের ছেলে।

শনিবার, ২৬ এপ্রিল রাত পৌনে ১১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০৫পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং