1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার, ৮ মার্চ দুপুর ১ টায়  উপজেলার আশনপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের ওমর ফারুক হৃদয়(২৫) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র এই সড়কে ঘুরতে গিয়েছিলেন। শনিবার দুপুরে একটি বেপরোয়া গতির পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন ওমর ফারুক হৃদয়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় রেফার করা হয়। রাজধানীতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ওমর ফারুক হৃদয় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বক্কারের ছেলে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিডিচ্যানেলফোরকে জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং