1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুল   মজিদ বেপারী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন

সোমবার,   ২৪ ফেব্রুয়ারি সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে  সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিদ বেপারী জেলার  নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের হাজী আব্দুল  রহিমের ছেলে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে আন্তঃনগর এগারো সিন্দুক প্রভাতী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় সিদ্ধেশ্বরী কালীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান মজিদ বেপারী।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং