1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ইটনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২৬ জানুয়ারি বিকাল ৩টায় ইটনা বাজার নদীরপাড় সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট খালেদ হাসান জুম্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইটনা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ আবুল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ  ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ সালে মাওলানা আব্দুস সালামকে সভাপতি ও মো. আবুল কাসেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শামীম ঠাকুর, সজিব মিয়া, রিফাত মিয়া, ফেরদৌস মিয়া, শামীম আহমেদসহ ১১সদস্য বিশিষ্ট ইটনা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্মেলনটি সঞ্চালনা করেন ইটনা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শফিউল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং