1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে সুজনের কম্বল বিতরণ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।  
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহেলিত রবিদাস সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার, ১৮ জানুয়ারি ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত রবিদাস সম্প্রদায় যারা রাস্তার ফুটপাতে বসে চর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন হতদরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি প্রমুখ।

এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, শীতের তীব্রতায় সমাজের অবহেলিত ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সুজন সবসময় মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং