1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আবু কালাম আঙ্গুর (৫২) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আবু আলীর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

বুধবার, ১ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকেত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।

তিনি আরো জানান, গত বছরের ৪ অগাস্ট সন্ধ্যা অনুমান ৭টার দিকে  কিশোরগঞ্জ জেলা  সদরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আত  হয়।

ওই হামলার ঘটনায় মো. মাহফুজুর রহমান বাদি হয়ে কিশোরগঞ্জ  সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মো. আবু কালাম আঙ্গুরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং