1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নান্দাইলে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর সকালে গ্রেফতার সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, নান্দাইল উপজেলাকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানে পৃথক স্থান থেকে ওয়ারেন্ট ভূক্ত আসামিসহ ৭জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৭ জন হচ্ছেন  মো. কালু মিয়া উরফে ফারুক(৩০), মোছা: রাবেয়া খাতুন (৪০), মোছা: নাজমা বেগম (৩৬), মোহাম্মদ এখলাছ উদ্দিন খা (৬০) , আকরাম হোসেন(৫০), রাশিদা খাতুন (৫৭) ও সোহানা আক্তার (৩৫)।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ বিডিচ্যানেল ফোরকে জানান, বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শুধু ওয়ারেন্ট ভূক্ত আসামি নন মাদক ও জুয়ারীদের বিষয়ে জিরো টলারেন্স চালিয়ে যাচ্ছি। নান্দাইলকে অপরাধ মুক্ত রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং