1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে এক প্রিন্সিপালকে দায়িত্ব পালনে বাধা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তারকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার, ২৯ অগাস্ট সকালে বিদ্যালয়ের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন করে তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অভিযুক্ত হুমকিদাতা মোনায়েম খান, আবু সাঈদ মাস্টার, রিপন, সোহেল ও মোবারক খান গংয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উক্ত প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ থাকা প্রতিষ্ঠান থেকে কে বা কারা সিলিং ফ্যানসহ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ম্যাডাম প্রতিবাদ করায় স্থানীয় কতিপয় দুস্কৃতিকারী বিদ্যালয়ে এসে আমাদেরসহ ম্যাডামকে স্কুলে আসতে নিষেধ করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়।

দূস্কৃতিকারীদের হুমকি ধামকির ভয়ে প্রিন্সিপাল ম্যাডাম বর্তমানে স্কুলে না আসায় আমাদের ছাত্র-ছাত্রীদের পাঠদান মারত্মকভাবে ব্যাঘাত ঘটছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং