1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সততার উজ্জ্বল দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হারানো সোনার চেইন ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়,গত শনিবার হোসেনপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ১৮ নং কক্ষে শিউলি আক্তার নামের এক রোগি ইসিজি করতে আসেন। ভুলক্রমে ওই রোগি  একটি স্বর্ণের চেইন ঐ কক্ষে রেখে যান। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। চেইন হারানোর ঘটনাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তানভীর হাসান জিকোকে ফোনে জানালে তিনি খোঁজ নিয়ে চেইনটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার, ২৫ অগাস্ট দুপুরে ভুক্তভোগী রোগী শিউলি আক্তারকে হারিয়ে যাওয়া চেইনটি ফেরত দেওয়া হয়। শিউলী আক্তার জানান, ২৪ ঘন্টার মধ্যে স্বর্ণের চেইন পাওয়ায় হাসপাতালে সততার পরিচয় মিলেছে।

জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : তানভীর হাসান জিকো বিডিচ্যানেল ফোরকে বলেন,  চিকিৎসা নিতে আসা শিউলি আক্তার নামের রোগি তার  ভুলক্রমে রেখে যাওয়া  স্বর্ণের চেইনটি ফেরত দেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত মালিকের কাছে চেইনটি ফেরত দিতে পারায় আমার খুব ভালো লেগেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং