1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সা জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল।

মঙ্গলবার, ১৩ অগাস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করা হলে আদালত মামলাটি এজহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এছাড়া মামলায় পুলিশের সাবেক পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং