1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ের কবলে পড়ে ধানের বস্তা বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। শনিবার,রাত ৮ টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ভূঁঁইয়াবাজারের সামনে পাকা রাস্তা উপর এই দুর্ঘটনা ঘটে।নিহত নবী হোসেন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী উপজেলা সদর থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে তিনি করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে যাচ্ছিলেন নবী হোসেন।ট্রলিটি ভূঁইয়াবাজার এলাকায় যাওয়ার পর প্রচন্ড ঝড় শুরু হয়। ঝড়ের এক পযার্য়ে ট্রলিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক নবী হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মিজানুর রহমান এই  ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং