
সদ্য প্রয়াত সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মরহুম আব্দুল অদুদ মিয়ার শোকাহত স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আরাফাত।
বুধবার, ৪ নভেম্বর দুপুরে সাপ্তাহিক সোনালী ধারার ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইয়াছিন আরাফাতের ব্যক্তিগত পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক আবদুল অদুধ মিয়ার গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর তালুকদার বাড়িতে যান সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার প্রতিনিধি দল। সেখানে ইয়াছিন আরাফাতের পক্ষ থেকে মরহুম সাংবাদিক আবদুল অদুধ মিয়া’র স্ত্রী মোছা. আমেনা বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকা’র বার্তা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর কুলিয়ারচর প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক আমার দেশ এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মো. আলী সোহেল ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা।
উল্লেখ্য, গত মঙ্গলবার, ২৭ অক্টোবর বিকেল ৫টার দিকে নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর নিজ গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন সাংবাদিক আব্দুল অদুদ মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার ভোটার ছিলেন। গত ২৭ অক্টোবর রাতেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Leave a Reply