1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূর আহাম্মদ পলাশ,  চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো ‘জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার, ৩০ অগাস্ট বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ, কিশোরগঞ্জ।

​অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

​জেলা পরিষদ কিশোরগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আন্দোলন ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছাত্রনেতৃত্ব ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষামুখী রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদেরকে সঠিক ট্র্যাকে রাখা এবং ৫ অগাস্টের পর তাঁদের পড়ার টেবিলে ফিরিয়ে নেয়ার প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ধরে রাখা না গেলে আন্দোলনের মূল সফলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে।”

​অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং