1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে জেলা সদরের ভট্টাচার্যপাড়া আমাটি শিবপুর এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৭ জুলাই বিকাল ৫ টায় সুভাষ ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে এ মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা মাদক ও জুয়া বিরোধী কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম শামীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জোবায়ের আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব, প্রধান সমন্বয়ক পৌর ছাত্রদলের সদস্য সচিব দিদার জামান বাপ্পী।

আলোচনাসভা সঞ্চালনা করেন গুরুদয়াল কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।

এ সময় বক্তারা প্রতিটি পাড়া, মহল্লায় মাদকের বিরুদ্ধে এলাবাসীকে সোচ্ছার হওয়ার দাবি জানান এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও বিক্রেতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং