1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে  উপজেলার  সিদলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আক্তারুজ্জামানের সাথে  স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ, নাগরিক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার, ১২ জুলাই রাতে  অনুষ্ঠানে সিদলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ‎মেছেড়া আব্দুল মন্নাফ চেয়ারম্যানের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শামছুল হক মাস্টার।

‎এসময় মো. আক্তারুজ্জামান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা  জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।

‎সভায় দেয়া বক্তব্যে মো. আক্তারুজ্জামান বলেন, “আসুন পরিবর্তন আনি, উন্নয়নের পথে এগিয়ে যাই। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমাদের প্রিয়  সিদলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি।”

‎তিনি আরও বলেন,  জনগণের হক বুঝিয়ে দিয়ে  সুখ-দুঃখে পাশে থেকে সেবার মানসিকতা নিয়েই তিনি  কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। 

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সিদলা ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎এ সময় সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক  বরজাহান ফকির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি  হুমায়ুন সরকার, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন,  পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  আলহাজ্ব মো. শাহাবুদ্দিন মাস্টার, বিএনপির নেতা আবুল কালাম আজাদ,  সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট  এবং দেশের বার্তা  ডট. কমের সম্পাদক এস এম মিজানুর রহমান  মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং