1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

তাড়াইলে সরকারি হালট বন্ধের অভিযোগ, ভোগান্তিতে কয়েকটি পরিবার

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার  রাউতি ইউনিয়নের ভাওয়াল (আদলপুর নয়াপাড়া) গ্রামে সরকারি হালট (চলাচলের রাস্তা) বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ফাইজুল ইসলাম তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হালট দখল করে সেখানে গবাদি পশু বেঁধে রাখাসহ বিভিন্নভাবে চলাচলের পথ বন্ধ করে রেখেছেন। ফলে কয়েকটি পরিবার স্বাভাবিকভাবে ওই রাস্তা ব্যবহার করতে পারছে না এবং বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, রাস্তা অবমুক্ত করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও অভিযুক্তরা তা আমলে নেয়নি। বরং রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বর্ষা মৌসুমে বিকল্প পথে চলাচল করতে গিয়ে এলাকাবাসীকে হাঁটুসমান পানি পেরিয়ে যাতায়াত করতে হয়, যা শিশু, নারী ও বৃদ্ধদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি রাস্তা দ্রুত অবমুক্ত করার জন্য তাড়াইল থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিমের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং