1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত দুই নারী

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই নারী।

শনিবার, ২৩ মে বেলা আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ধানের খলায় ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত মহব্বত খা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির ধানের খলায় ধান শুকানোর কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান গুছিয়ে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে আকস্মিক বজ্রাঘাতে তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সময় আরও আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬) এবং মর্জিনা (৫০) নামে আরও এক নারী। পরে আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তারা পর্যবেক্ষণে রয়েছেন।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং