
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে আন্দন বাজারে গ্রাম আদালতে সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন ও ভিডিও প্রদশর্ন করা হয় ।
বৃহস্পতিবার, ২১ মে বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত ভিডিও প্রদর্শনীতে ইটনা উপজেলা নিবাহী অফিসার মাখন চন্দ্র, সূত্রধর মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম, শিক্ষক, ডাক্তার, কৃষক, শ্রমিক ও ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । পরে এক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের ইটনা উপজেলা সমন্বয়কারী মো. মাসুদুর রহমান ।
Leave a Reply