1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রাজধানীতে গণতন্ত্রী পার্টির গোলটেবিল বৈঠকে শোষণহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রগতিশীল শক্তির ঐক্যের আহ্বান

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

“শোষণহীন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐক্য” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৮ মে সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। গোলটেবিল বৈঠকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত গণতন্ত্রী পার্টির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহিল কাফি রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-র সাধারণ সম্পাদক কমরেড সাইফুল ইসলাম, নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ ফোরাম’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, ন্যাপ নেতা পার্থ চক্রবর্তী, বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা নেতা খান সিদ্দিক, সাবেক এমপি শফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, গণতন্ত্রী পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, কমল ঘোষ, এনামুল হক চৌধুরী আলমাস, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান ও শফি রেজা নূর মজুমদার, মানিক লাল দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন ব্যবস্থা, কলকারখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি ও হাওরাঞ্চল প্লাবিত হওয়ায় হাজার হাজার একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা উচ্চমূল্যের শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে ও শুকাতে হিমশিম খাচ্ছেন বলেও উল্লেখ করেন তারা।

নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান, কর ফাঁকিদাতাদের কাছ থেকে যথাযথ কর আদায় এবং সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ব্যয়ের দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় মতভেদ ভুলে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে দেশের সকল সৎ, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ জোট বা ফ্রন্ট গঠনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং