1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলেন ৪ শতাধিক রোগি

মুহাম্মদ কাইসার হামিদ ,স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা সদরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার, ৬ মে সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জেলা স্মরণীর মোড়ে পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে কিশোরগঞ্জ সদর শাখা অফিসে পিএমকে এর অর্থায়নে পিএমকে কমিউনিটি হেলথ এর উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে  উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধণ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ ও কিশোরগঞ্জ সদর  শাখার শাখা ব্যবস্থাপক মো. খলিলুর রহমান।

ক্যাম্পে মেডিসিন, গাইনী, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন, ডা. আসিফুল আমিন (কনসালটেন্ট শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনী এন্ড অবস), ডা. মফিজুর রহমান (কনসালটেন্ট সার্জারী) ও ডা. মো. জিয়াউল হাসান ( চর্ম ও যৌন)।

অনুষ্ঠানে ৪ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং চক্ষু রোগিদের মাঝে প্রয়োজনীয় পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং