1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বেলাবোতে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল; ধরা ছোঁয়ার বাইরে কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বেলাবো উপজেলার কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম (৪৫)। এমন অভিযোগ এলাকাবাসীর।

তিনি উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াহিয়া ওরুফে নিবর্ষার ছেলে মো. মুক্তার মিয়া (৫০) সহ এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবুল কাশেম এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসা করে আসছেন। কয়েক দিন আগে প্রকাশ্যে মাদক সেবনের তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও রহস্যজনক কারনে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম।

তিনি এলাকার যুবসমাজকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। অবিলম্বে তাকে গ্রেফতারের জোর দাবি জানান তারা।

এব্যাপারে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম, আমান উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে, এ বিষয়ে তিনি কিছুই জানেন না দাবি করে বলেন, তাকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ১ মে থেকে সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশি অভিযানে নামার ঘোষণা দিয়েছে সরকার। এই অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

গত সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সারাদেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। যুবসমাজকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাতে কেউ অবৈধ ব্যবসা করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব অবৈধ ব্যবসায় মদদ দেয়ার প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘোষণার পরও চিহ্নিত মাদক কারবারি আবুল কাশেম প্রকাশ্যে চলাফেরার বিষয়টি নিয়ে এলাকাবাসীকে ভাবাচ্ছে। আদৌও কি আবুল কাশেম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হবে?

এরিপোর্ট লিখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং