1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

হোসেনপুরে পিডিবিএফ’র গণশুনানি: পুরস্কার ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আয়োজনে এক অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

‎‎রবিবার, ২৬ এপ্রিল পিডিবিএফ হোসেনপুর কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে পদুরগাতি দক্ষিণ ও পদুরগাতি মোল্লা বাড়ি মহিলা সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

‎‎পিডিবিএফ-এর ঋণ ও সঞ্চয় কার্যক্রম ব্যাবস্থাপনা” শীর্ষক এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক  সুব্রত কুমার সিকদার (যুগ্ম সচিব)।তিনি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

‎‎অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (মাঠ পরিচালন বিভাগ), যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), যুগ্ম পরিচালক (মাঠ পরিচালন বিভাগ)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক  মো: আক্তার হোসেন সরকার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা দিলরুবা বেগমসহ উপ-পরিচালকের কার্যালয় ও হোসেনপুর উপজেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎‎গণশুনানিতে সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়।

‎‎সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রদান করেন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎‎অনুষ্ঠান শেষে সর্বোচ্চ ঋণগ্রহীতা ও সর্বোচ্চ সঞ্চয়কারী সদস্যদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে সকল সদস্যদের মধ্যে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সুরক্ষা ও আয়বর্ধক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎‎এই আয়োজন পিডিবিএফ-এর সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং