
কিশোরগঞ্জের তাড়াইলে মৃত্যুর চার মাস পর এক কিশোরীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
কিশোরী ছনিয়া আক্তার (১৫) উপজেলার তেউরিয়া গ্রামের তারু খানের মেয়ে ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার, ২৭ এপ্রিল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে ছনিয়ার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি থেকে ছনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।
নিহতের বাবা তারু খান গত বছরের ১৭ ফেব্রুয়ারি আদালতে সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিতভাবে আমার মেয়ে ছনিয়াকে হত্যা করা হয়েছে বলে জানান তারু খান।
তাড়াইল থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, মামলাটি তদন্তাধীন। আসামিদের বিরুদ্ধে এখনো আদালতের গ্রেফতারী পরোয়ানা না আসায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা আত্মগোপনে রয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানা তিনি।
Leave a Reply