1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব গমন ইচ্ছুক হজযাত্রীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার,৮ এপ্রিল সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, হাবের প্রতিনিধি মাওলানা হেদায়েতুল্লাহ হাদীসহ ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং