
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যালয়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১১ নভেম্বর সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিনসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপির প্রশাসনিক কর্মকর্তাগণ ও হিসাব সহকারী কাম-কোম্পিউটার অপারেটরগণ অংশ গ্রহণ করেন। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় গ্রাম আদালত সক্রিয়করণে বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ইটনা উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মাসুদুর রহমান, মিঠামইন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মাজহারুল ইসলাম এবং অষ্টগ্রামের গ্রাম আদালতের সমন্বয়কারী মিজানুর রহমান ধারাবাহিক ভাবে দিনব্যাপি কর্মশালাটিতে প্রশিক্ষণ প্রদান করেন।
Leave a Reply