
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা করেছে মিঠামইন উপজেলা মাদক বিরোধী কমিটি।
মঙ্গলবার, ৬ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৭টি ইউনিয়নে কর্মরত সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদক বিরোধী কমিটির মুখ্য সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ। তিনি গ্রাম পুলিশের সহায়তায় কিভাবে প্রতিটি গ্রাম থেকে মাদক নির্মূল করা যায়, মাদকের ভয়াবহতা ও সামাজিক অবক্ষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে প্রশাসনের চোখ ও কান। তাদের সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। প্রতিটি গ্রামের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।
এসময় মাদক বিরোধী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম পুলিশ সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন এবং মাদক বিরোধী অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply