1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

তাড়াইলে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৮ এপ্রিল দুপুরে নববর্ষের ঐকতানে গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তাড়াইল  উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাস রায়, তাড়াইল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সামীর হোসেন সাকি সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

এছাড়াও সভায় বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে —আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার আয়োজন।

সভায় নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও শৃঙ্খলাপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং