1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রের অভিযোগ সজু মিয়ার

অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিজের বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অষ্টগ্রাম সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজু মিয়া।

বুধবার, ৩ জুন সকাল ১১ টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৮ থেকে ৯ বছর আগে কাজীপাড়া নয়াহাটি এলাকায় বিল্ডিংসহ তার একটি জায়গা জনৈক পুতুল বেগমের কাছে বিক্রি করেন এবং যথাযথভাবে দখল বুঝিয়ে দেন। বিক্রির পর থেকে অদ্যাবধি পুতুল বেগম ও তার পরিবার সেখানে বসবাস করে আসছেন। এ সময়ের মধ্যে তিনি কিংবা তার পরিবারের পক্ষ থেকে তাদের বসবাস বা চলাফেরায় কোনো ধরনের বাধা প্রদান করা হয়নি বলে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার প্রতিবেশী জনি ও তার মা পুতুল বেগমকে ব্যবহার করে ওই বিল্ডিং ও জায়গা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা ও স্থানীয় কিছু মিডিয়াকর্মী এবং ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে সজু মিয়া আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ ও সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। তার রাজনৈতিক অবস্থানকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি অসাধু মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের কাছে সত্যতা যাচাই করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং