1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দ্বিতীয় দিনের মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

দ্বিতীয় দিনের মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার, ২৯ ডিসেম্বর সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রবিবারের  তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। কিন্তু আজ তাপমাত্রা সামান্য বেড়ে ১০ ডিগ্রী সেলসিয়াসে উঠেছে। জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই বলে  আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং