1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ জমকালোভাবে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১১টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।

বাদ যোহর বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ২টায় উপজেলা হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজের আয়োজনসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখলাকুল ইসলাম অংকুর, সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েব, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জহিরুল ইসলাম, মো. ইমদাদুল হক শামীম, জাকিরুল ইসলাম বাকী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মো. মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সমন্বয়কারী শেখ কাউসার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং