1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 নূর আহাম্মদ পলাশ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে  জুলাই এক্য কিশোরগঞ্জ নামের একটি সংগঠন ।

শুক্রবার, রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা   আখড়া বাজার চত্বর  থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরানথানায় গিয়ে  সমাবেশে একত্রিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বক্তারা আরও জানান,  হাদির ওপর হামলাকে গণতন্ত্রকামী কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং