
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পল্লীতে অভিযান চালিয়ে অষ্টগ্রাম থানার অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার রনি মিয়া (২২) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার, ৯ ডিসেম্বর রাত সোয়া ২টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পানিহাতা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলার এজহার সূত্রে জানা যায়,ভিকটিমের বাবা বাদি ও বিবাদিগণ পূর্ব পরিচিত হওয়ার সুবাদে আসামিগণ ভিকটিমের বাড়ী আসা যাওয়া করত এবং সুযোগ পেলে ভিকটিমকে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো । ঘটনার দিন চলতি বছরের গত ৫ অগাস্ট সন্ধ্যা অনুমান ৬ টার দিকে বিবাদি রনি মিয়া ও অন্যান্য আসামিগণের সহায়তায় ভিকটিমের বাড়ি থেকে বিভিন্ন প্রকার মিথ্যা প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অষ্টগ্রাম উপজেলার কাস্তল থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বিজ্ঞ আদালতে একটি অপহরণ করতঃ ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে অষ্টগ্রাম থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলা রুজুর পর থেকে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প অভিযুক্তদেরকে গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় আসামিকে গ্রেফতার করা হয়।
Leave a Reply