1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

নান্দাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) এবং  ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে র‌্যালি, আলোচনা সভা ও অসাধারণ নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর দুপুরে“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নারী শক্তি সহায়ক প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

অদম্য নারী নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা খাতুন, প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক রবিউল আলম ফরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজমা আক্তার, কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা উপজেলার ৫ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার আদায় করা সম্ভব। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং