1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে হামলা এক নারী আহত

স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার মালমারা গ্রামে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোছা. মহিরন বেগম নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে সরিষা ফসল নষ্ট, স্বর্ণালঙ্কার লুট এবং খুন–জখমের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মো. সেলিম ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার, ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মালমারা মৌজার বিএস খতিয়ান নং ৩১৫৪–এর দাগ নং ৮০৪৫, ৭৫০৯ ও ৭৫১১ মোট ১ একর ১২ শতাংশ পৈত্রিক জমিতে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে মো. মুনতাজ আলী, মো. সিরাজ আলী, মো. আজিজল, ফরিদ ওরফে ফকির আলীসহ ১৪ জন এবং অজ্ঞাত আরও ৫/৬ জন দা–লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা সরিষাক্ষেতে হালচাষ করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ফসল নষ্ট করে। বাধা দিতে গেলে সেলিমের চাচী মোছা. মহিরন বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে।

একপর্যায়ে তার গলার ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ টাকা) ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার  আগে তারা ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেয়। 

পরে স্থানীয়রা আহত মহিরন বেগমকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং