1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দোয়া মাহফিল করেছে উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।

রবিবার, ৩০ নভেম্বর সকাল ১১টায় উপজেলার শাহেদল ইউনিয়নের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর এবং তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দ প্রমুখ।

এ সময়ে তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং