
ভৈরবে খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৪ নভেম্বর সকালে ভৈরব পৌর সদরে ঢাকা মহানগর উত্তরের ওলামা দলের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাহাবুবুর রহমান খন্দকারের সভাপতিত্বে খন্দকার ফাউন্ডেশনের আয়োজনে গুণী জন সংবধর্না ও আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ।
এ সময় প্রধান অতিথি বলেন, যে দেশে গুণীজনদের সম্মান দেয়া হয়না, সে দেশে গুণীজন জন্ম হয়না। এছাড়াও তিনি ফাউন্ডেশনের উন্নয়নে সব সময় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল আমিন খন্দকার প্রমুখ।
আলোচনা সভা শেষে গুণীজনদের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply