1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় রিফাত ইসলামকে সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় তরুণ মূকাভিনেতা রিফাত ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে কিশোরগঞ্জের বাতিঘর পাঠাগার। 

শনিবার, ২২ নভেম্বর বিকাল ৪ টায় কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্মারক দেয়া হয়। 

এ বিষয়ে মূকাভিনেতা  রিফাত ইসলাম জানান- নিজ শহরে সম্মাননা পাওয়া আনন্দের। বাতিঘর পাঠাগার আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ। কোন বিষয়ে এ্যাওয়ার্ড বা সম্মাননা পাওয়া মানে সেটার উপর দায়িত্ব বেড়ে যাওয়া। আমি মূকাভিনয়ের প্রচার ও প্রসারে সর্বোচ্চ কাজ করে যাবো। 

বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন জানান- এবারই প্রথম পাঠাগারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণির পাশাপাশি আমরা আবৃত্তি, নৃত্য ও মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় ৪ জনকে সম্মাননা প্রদান করি। এরই অংশ হিসেবে মূকাভিনেতা রিফাত ইসলামকে সম্মাননা স্মারক দিতে পেরে আমরা আনন্দিত। রিফাত ইসলাম সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আন্তজার্তিক উৎসবে পারফর্ম করে দেশ ও জেলার সুনাম বাড়িয়েছেন। এটা আমাদের জন্য গর্বের।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, কিশোরগঞ্জ বার এর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। অনুষ্ঠান পরিচালনা করেন বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বাতিঘর পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী প্রজন্ম যাতে বই পড়ার মাধ্যমে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই উদ্দেশ্য পূরণ করতেই বাতিঘর পাঠাগারকে প্রসারিত করা হচ্ছে বলে জানান পাঠাগারটির প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং