1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

করিমগঞ্জে মাদরাসার সভাপতি নির্বাচিত হওয়ায় আইসিটি প্রভাষক সিরাজুল ইসলামকে সংবর্ধনা

এম এ জলিল, স্টাফ রিপোর্টার,  করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে খাকশ্রী নূরুল উলুম দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় করিমগঞ্জ সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক সিরাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার, ১২ নভেম্বর দুপুরে মাদরাসা হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে খাকশ্রী নূরুল উলুম দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক মো. রুকন উদ্দিন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সংবর্ধিত ব্যক্তি সিরাজুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এমদাদুল হক, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, বালিখোলা বাজার ব্যবসায়ী ও করিমগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. রুহুল আমিন ও সুতারপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি মো. খলিলুর রহমান প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোনায়েম খন্দকার মাদরাসার গত পাঁচ বছরের নানা সাফল্যের উল্লেখ করেন। বক্তারা নবনির্বাচিত এডহক কমিটির প্রতি আস্থা প্রকাশ করে মাদরাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিবেদিত ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবর্ধিত সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “খাকশ্রী নূরুল উলুম দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ কাজে সবার সহযোগিতা চাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং