
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম (কবির খান্দান) এলাকায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর ) বিকাল ৫টার দিকে সানু মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার ৫দিন অতিবাহিত হলেও অভিযোগ পেলেও বৃহস্পতিবার ৩০ অক্টোবর পর্যন্ত সেটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি অষ্টগ্রাম থানা পুলিশ।
আহতরা হলেন, সানু মোল্লা (৫৫), তার স্ত্রী চন্দন বেগম (৪৫) এবং মেয়ে হিরা আক্তার (১৭) ও সুজিতা আক্তার (সেতু) (১৫)। আহত হিরা আক্তার অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
লিখিত অভিযোগে সানু মোল্লা উল্লেখ করেন, একই এলাকার নুরু মিয়া, বাচ্চু মিয়া, খাইরুল মিয়া, আয়নাল হক, সুমন মিয়া, জিয়াউল হক, জায়নাল হক,মোশাররফ মিয়া, গালেব মিয়া, নিপুল মিয়াসহ ১০-১৫ জন ব্যক্তি অতর্কিতে তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাকে, তার স্ত্রী ও মেয়েদের মারধর করে আহত করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো সেরকম কিছু দৃশ্যমান হয়নি।
Leave a Reply