
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদে ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার, ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এরপর পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, ওসি (তদন্ত) মো.মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শাহজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা জামায়াতের সাবেক আমীর আবুল কাশেম বিপ্লব ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
Leave a Reply