1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হুমায়ুন রশিদ জুয়েল তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

 

‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৫অক্টোবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুবউদ্দিনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতির বক্তব্যে  তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, শিক্ষক সমাজের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগান, তাদের স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন। শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিন, যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।

১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিবসটি ঘোষণা করে। এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’-যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে গঠনের প্রধান কারিগর।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক

বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, দৈনিক ভোরের আকাশ এর জেলা প্রতিনিধি ও তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন রশিদ জুয়েল,  হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূরজাহান বেগম, দিগদাইড় ইউ. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, চর তালজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন পারভীন, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খন্দকার, সহকারি প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম।

এসময় তাড়াইল উপজেলায় কর্মরত অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং