1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

হোসেনপুরে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন

রায়হান জামান।।
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় রামেল মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের রফিক ইসলামের ছেলে।

বুধবার, ১ অক্টোবর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়রা মাদকসেবীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ও কয়েকজন সহযোগী প্রকাশ্যে গাঁজা সেবন ও নারীদের উত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় কিছুদিন আগে রামেলকে হত্যার হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির কাছে ওত পেতে থাকা নাঈম ও তার সহযোগীরা রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিডিপচ্যানেলফোরকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং