1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদক মামলায় দণ্ডিত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. সাইফুল মিয়া ওরফে সাইফুল্লাহ(২৪) কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ লতিবাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে।

রবিবার, ২৮ সেপ্টেম্বর রাত  অনুমান ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিচ্যিানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং